সুদ আসল | BCS Preparation

সুদ আসল বিষয়টি যে কোন প্রতিযোগিতামুলক পরীক্ষায় গনিত থেকে আসা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ভিডিও গুলোতে আমরা বিসিএস, ভর্তি পরিক্ষার প্রস্তুতি , চাকরি পরিক্ষার প্রস্তুতি এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতা মুলক পরিক্ষার প্রস্তুতিমূলক সাজেশন, বিভিন্ন ধরনের টিপস ও এর সিলেবাস পড়িয়ে থাকি ।

 

সুদ আসল

 

সুদ (Interest): যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেন তাকে উত্তমর্ণ এবং যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার করেন তাকে অধমর্ণ বলা হয়। উত্তমর্ণের অর্থ সাময়িক ব্যবহার করার অধিকারের বদলে শর্ত অনুযায়ী অধমর্ণ কিছু অতিরিক্ত অর্থমূল্য তাকে দিয়ে থাকেন। এই অর্থমূল্যই সুদ।

 

সুদের হার (Rate of interest): সুদ সাধারণত বছরের হিসাব কষা হয়ে থাকে, যখন সুদের বার্ষিক হার 10% এর অর্থ হলো, 100 টাকার 1 বছরের 10 টাকা। কোনো কোনো ক্ষেত্রে ষান্মাসিক, মাসিক, এমনকি দৈনিক হিসেবেও সুদ কষা হয়।

মোট সুদ: নির্দিষ্ট আসলের উপর নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া বা প্রাপ্য সুদ।

সুদ-আসল বা সবৃদ্ধিমূল: আসল+মোট সুদ।

সুদ- কষা সম্পর্কিত বিষয়গুলির পারস্পারিক সম্পর্ক

১.সুদের হার ও সময় অপরিবর্তিত থাকলে: আসল ও মোট সুদের মধ্যে সরল সম্পর্ক অর্থাৎ আসল বাড়লে মোট সুদ বাড়বে, আসল কমলে মোট সুদ কমবে।

২.আসল ও সময় অপরিবর্তিত থাকলে: সুদের হার ও মোট সুদের সরল সম্পর্ক অর্থাৎ সুদের হার বাড়লে মোট সুদ বাড়বে, সুদের হার কমলে মোট সুদ কমবে।

৩.আসল ও সুদের হার অপরিবর্তিত থাকলে: সময় ও মোট সুদের মধ্যে সরল সম্পর্ক অর্থাৎ সময় বাড়লে মোট সুদ বাড়বে, সময় কমলে মোট সুদ কমবে।

৪.সুদের হার ও মোট অপরিবর্তিত থাকলে: আসল ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক অর্থাৎ আসল বাড়লে ঐ মোট সুদ পেতে সময় কম লাগবে, আসল কমলে সময় বেশি লাগবে।

৫.আসল ও মোট সুদ অপরিবর্তিত থাকলে: সুদের হার ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক অর্থাৎ সুদের হার বাড়লে ঐ মোট সুদ পেতে সময় কম লাগবে, সুদের হার কমলে সময় বেশি লাগবে।

৬.সময় ও মোট সুদ অপরিবর্তিত থাকলে: আমল ও সুদের হারের মধ্যে ব্যস্ত সম্পর্ক অর্থাৎ আসল বাড়লে সুদের হার কমবে, আসল কমলে সুদের হার বাড়বে।

 

সুদ আসল নিয়ে বিস্তারিত ঃ

Leave a Comment