সংবাদ সংস্থা, গোয়েন্দাসংস্থা, আইনসভা | বিসিএস প্রস্তুতি

সংবাদ সংস্থা, গোয়েন্দাসংস্থা, আইনসভা নাম সংক্রান্ত নানাবিধ প্রশ্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ও চাকরি পরীক্ষাগুলোতে প্রায়শই আসে। প্রতিযোগীমূলক পরীক্ষার “সাধারণ জ্ঞান (General Knowledge)” এর , “আন্তর্জাতিক বিষয়াবলী (International Affairs)” অংশের প্রশ্ন হিসেব এগুলো আসে। যারা বিশ্ববিদ্যালয় ভর্তি বা চাকুরীর পরীক্ষার (যেমন : বিসিএস প্রস্তুতি (BCS Preparation) , ব্যাংকে চাকরির প্রস্তুতি (Bank Job Preparation)) প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই সহায়ক হবে।

 

সংবাদ সংস্থা, গোয়েন্দাসংস্থা, আইনসভা

সংবাদ সংস্থা

সংবাদ সংস্থা, দেশ-বিদেশে কর্মরত ও বিভিন্ন সংবাদপত্রের সাথে জড়িত বিভিন্ন স্তরের সাংবাদিকদের সংগঠন। সংবাদকর্মীরা বিভিন্ন বিষয় ও ঘটনা নিয়ে তাদের সৃষ্ট সংবাদ, প্রতিবেদন, প্রবন্ধ-নিবন্ধ, আলোকচিত্র ইত্যাদি ঐ সংগঠনে প্রেরণ করেন। সংবাদ সংস্থাগুলো দেশে-বিদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন সংবাদপত্র, সাময়িকী, বেতার, টেলিভিশন ইত্যাদি গণমাধ্যমে নির্দিষ্ট শর্তাবলীর মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদ নির্দিষ্ট দিন কিংবা সময়ে প্রেরণ করে।

প্রধান সংবাদ সংস্থাগুলো সাধারণতঃ প্রধান ও অতীব জরুরি সংবাদ এবং বৈশিষ্ট্যমূলক মূল প্রবন্ধ তৈরী করে থাকে। পরবর্তী পর্যায়ে এগুলো অন্যান্য সংবাদ সংগঠনগুলোর কাছে প্রেরণ করা হয়। অতঃপর যৎকিঞ্চিৎ পরিবর্তন অথবা কোনরূপ পরিবর্তন ছাড়াই পুণঃব্যবহারের উদ্দেশ্যে ঐ সংবাদ ও প্রবন্ধগুলো অন্যান্য সংবাদ প্রতিষ্ঠানের কাছে বিক্রয় করে দেয়া হয়।

উৎপত্তিগতভাবে বা শুরু থেকেই তারা টেলিগ্রাফ ব্যবহার করতো। বর্তমানকালে উন্নত ও উচ্চ প্রযুক্তির যুগে ইন্টারনেটের মাধ্যমে সাবলীল ও সহজভাবে খুব দ্রুতলয়ে সংবাদ প্রেরণ করা হয়। ভোক্তা হিসেবে বিভিন্ন কর্পোরেশন, ব্যক্তি, বিশ্লেষক এবং গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন স্তর ও পর্যায়ে গ্রাহকদের কাছে প্রেরণ করা হয়।

 

সংবাদ সংস্থা সংবাদ সংস্থা, গোয়েন্দাসংস্থা, আইনসভা | বিসিএস প্রস্তুতি

 

গোয়েন্দাসংস্থা

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা যা এনএসআই নামে পরিচিত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান ও স্বাধীন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা। এনএসআইয়ের প্রধান কার্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত। এনএসআই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা, কাউন্টার-ইন্টেলিজেন্স ও বৈদেশিক গোয়েন্দা সম্পর্কিত ক্ষেত্রগুলোতে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করে। এনএসআই বাংলাদেশের অন্যান্য গোয়েন্দা সংস্থা যেমন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, পুলিশের বিশেষ শাখা, সেনা গোয়েন্দা ও নৌ গোয়েন্দা প্রভৃতির মধ্যে বৃহত্তম। সংস্থাটি সরাসরি বাংলাদেশের প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে পরিচালিত হয়।

বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে সংস্থাটির দপ্তর রয়েছে। পাশাপাশি যুগ্ম-পরিচালকের নেতৃত্বে বাংলাদেশের জেলাসমূহে স্থানীয় ইউনিট রয়েছে। বাংলাদেশের বৃহত্তম গোয়েন্দা সংস্থা হিসেবে এনএসআই প্রধান কার্যক্রমগুলোর মধ্যে মূলত বৈদেশিক সরকার, নির্দিষ্ট ব্যক্তি, সংস্থা, রাজনৈতিক দল ও বিভিন্ন ধর্মীয় দল এবং কাউন্টার-ইন্টেলিজেন্স সম্পর্কিত নানা ধরনের তথ্য সংগ্রহ করা।

 

প্রতিষ্ঠা ও কার্যক্রম

বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালের ২৯শে ডিসেম্বর শেখ মুজিবুর রহমানের সরাসরি তত্ত্বাবধানে রেজ্যুলেশনের মাধ্যমে ‘জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা’ প্রতিষ্ঠিত হয়। প্রাথমিকভাবে বাংলাদেশ পুলিশের দক্ষ কিছু কর্মকর্তাদের নতুন এই বাহিনীতে নিয়োগ দেওয়ার মাধ্যমে সংস্থাটির কার্যক্রম শুরু হয়।

এনএসআই বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করে থাকে। এছাড়া জাতীয় নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন এবং সীমান্ত এলাকার কৌশলগত নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করাও এই সংস্থার দায়িত্ব। পাশাপাশি এনএসআই বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থার জনবলের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা প্রশিক্ষণ প্রদান করে আসছে।

 

আইনসভা

আইনসভা হলো একটি দেশ বা শহরের মতো রাজনৈতিক সত্তার জন্য আইন তৈরি করার কর্তৃত্ব সহ একটি সুচিন্তিত পরিষদ। আইনসভা বেশিরভাগ সরকারের গুরুত্বপূর্ণ অংশ গঠন করে; ক্ষমতা বিকেন্দ্রীকরণ মডেলে তারা প্রায়শই সরকারের নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের বিপরীত হয়ে থাকে।

আইনসভা দ্বারা প্রণীত আইনগুলি প্রাথমিক আইন হিসাবে পরিচিত। আইনসভা প্রশাসনিক ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ ও পরিচালনা করে এবং সাধারণত বাজেট বা বাজেট সংক্রান্ত প্রক্রিয়া সংশোধন করার একচেটিয়া কর্তৃত্ব থাকে।

কোন আইনসভার সদস্যদের আইন-প্রণেতা বলা হয়। গণতান্ত্রিক দেশে আইন-প্রণেতারা সাধারণত জনপ্রিয় ভোটে নির্বাচিত হন, যদিও নির্বাহী কর্তৃক পরোক্ষ নির্বাচন এবং মনোনয়ন দ্বারাও এটি গঠিত হয়, বিশেষত দ্বিকক্ষবিশিষ্ট আইনসভাগুলির উচ্চকক্ষে এটি ঘটে থাকে।

 

আইনসভা সংবাদ সংস্থা, গোয়েন্দাসংস্থা, আইনসভা | বিসিএস প্রস্তুতি

 

সংবাদ সংস্থা, গোয়েন্দাসংস্থা, আইনসভা নিয়ে বিস্তারিত ঃ

 

Leave a Comment