এই সপ্তাহের বিসয়বস্তুঃ রাশিয়া-ইউক্রেন সংকট, ব্রুনেই, ফ্রান্সে ধর্মঘট, কংগ্রেসের নতুন প্রেসিডেন্ট, রূপপুর পারমাণবিক বিদ্যুতকেন্দ্র, রোহিঙ্গা, সিত্রাং, মাদাগাস্কার
Table of Contents
১৫ই অক্টোবর– ২১ই অক্টোবর সাধারণ জ্ঞানের সাম্প্রতিক খবর

রাশিয়া-ইউক্রেন সংকট
খেরসনের পরিস্থিতিকে ‘অত্যন্ত কঠিন’ বললেন ইউক্রেনে রুশ বাহিনীর নতুন কম্যান্ডার সের্গেই সুরোভিকিন। ইউক্রেনের সেনারা দক্ষিণাঞ্চলীয় এই শহরটি দখলে গত এক মাস ধরে আক্রমণ করে চলেছে। এরইমধ্যে প্রায় ২০ থেকে ৩০ কিলোমিটার পিছু হটেছে রুশ বাহিনী।
ইরানের কামিকাজি ড্রোন ব্যবহার হচ্ছে ইউক্রেনের তেলের রিজার্ভসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করতে। এগুলো আত্মঘাতী ড্রোন, খরচ ২০ হাজার ডলার।
ইউক্রেনে রুশ সেনারা ‘সামরিক কৌশল’ হিসেবে ধর্ষণ ও যৌন সহিংসতা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি প্রমীলা প্যাটেন।
ব্রুনেই

সরকারি নাম: Brunei Darussalam
দক্ষিণ পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। বন্দর সেরি বেগাওয়ান ব্রুনাই এর রাজধানী। এটি একটি রাজতান্ত্রিক ইসলামী দেশ। দেশটি বোর্নিও দ্বীপের উত্তর উপকূলে অবস্থিত। এর উত্তরে দক্ষিণে চীন সাগর, এবং বাকী সব দিকে মালয়শিয়া।
বর্তমান সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ। ১৫-১৭ই অক্টোবর সুলতান ঢাকা সফর করেন। সুলতানের সফরকালে উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিমান চলাচল, বাংলাদেশি জনশক্তি নিয়োগ এবং দুই দেশের নাবিকদের সনদ দেয়াসহ পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।
ফ্রান্সে ধর্মঘট
ফ্রান্সজুড়ে চলছে পরিবহন ধর্মঘট। মূল্যস্ফীতির বিরুদ্ধে এবং বেতন বৃদ্ধির দাবিতে ট্রেড ইউনিয়নগুলো এই ধর্মঘটের ডাক দিয়েছে। রোববার ম্যাক্রন সরকারের নীতির বিরুদ্ধে লাখো মানুষ প্যারিসের রাস্তায় বিক্ষোভ করেছে। এতে যোগ দেন সম্প্রতি সাহিত্যে নোবেল পাওয়া লেখক অ্যানি এর্নো।

কংগ্রেসের নতুন প্রেসিডেন্ট
ভারতের ঐতিহ্যবাহী দল কংগ্রেসের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মল্লিকার্জুন খার্গ। তার কাছে নির্বাচনে হেরে গেছেন কংগ্রেসের শক্তিধর নেতা শশী থারুর। থারুর ২০০৯ সাল থেকে ভারতের কেরল রাজ্যের লোকসভা সংসদ সদস্য। আন্তর্জাতিক কূটনীতিক এবং জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারি ছিলেন। বান কি মুনের কাছে মহাসচিব হবার নির্বাচনে পরাজিত হন।
রূপপুর পারমাণবিক বিদ্যুতকেন্দ্র

বর্তমানে বিশ্বে মোট ৩৩টি দেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করছে। বাংলাদেশ আগামী বছরের শেষের দিকে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট উৎপাদনে যাবে। বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের মূল যন্ত্র রিয়্যাক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লিপাত্র স্থাপন করা হয়েছে। রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় নির্মিত হচ্ছে রূপপুর প্রকল্প। ২০২১ সালে রাশিয়ার সঙ্গে এ বিষয়ে বাংলাদেশের চুক্তি স্বাক্ষর হয়। এই প্রকল্পের দ্বিতীয় ইউনিটে যে রিয়্যাক্টর স্থাপন করা হলো সেটিও রাশিয়ার তৈরি সর্বশেষ প্রযুক্তি থ্রিজি প্লাস প্রজন্মের ভিভিইআর ১২০০ মডেলের।
এটি বাংলাদেশের প্রথম পরমাণু বিদ্যুৎ প্রকল্প। যেটি চালু হলে একক উৎস থেকে বাংলাদেশ পাবে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ।
রোহিঙ্গা
সীমান্তের শূন্য রেখায় অবস্থান করা ৫ হাজারের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের অভ্যন্তরে এখনই ফিরিয়ে নিতে বলেছে বাংলাদেশ। এ ব্যাপারে মিয়ানমারের সঙ্গে আলোচনার জন্য চীনকে মধ্যস্থতার অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
বৃটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস পদত্যাগ করেছেন। ৬ই সেপ্টেম্বর তিনি দায়িত্ব গ্রহণ করেন। তিনি বৃটেনের ৩য় নারী প্রধানমন্ত্রী। ২৫শে অক্টোবর তিনি পদত্যাগ করেন। প্রধানমন্ত্রীত্বে তার প্রতিদন্দ্বী ছিলেন ঋষি সুনাক। বর্তমানে ঋষিই বৃটেনের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
সিত্রাং

সিত্রাং শব্দের অর্থ- পাতা। থাইল্যান্ড এই ঝড়ের নামকরণ করেছে। কিন্তু, দক্ষিণ পূর্ব ও দক্ষিণ মধ্য আন্দামান সাগরের এই নিম্নচাপ ক্রমশ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আছড়ে পড়ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে।
মাদাগাস্কার
মাদাগাস্কারের পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড রনড্রিয়ামান্দ্রতোকে প্রেসিডেন্টের ডিক্রি জারি করে বরখাস্ত করা হয়েছে, কারণ তিনি এই মাসের শুরুতে জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার পূর্ব ইউক্রেনের চারটি অঞ্চলের “অবৈধ” সংযুক্তির নিন্দা করে একটি প্রস্তাবের পক্ষে ভোট দেন।
