নিউজিল্যান্ডের খ্যাতনামা ইউনিভার্সিটি অব ওটাগো ২০২৫ সালের জন্য পূর্ণ অর্থায়নে পিএইচডি রিসার্চ স্কলারশিপ ঘোষণা করেছে। এই বৃত্তিটি স্থানীয় ও আন্তর্জাতিক—উভয় ধরনের শিক্ষার্থীর জন্য উন্মুক্ত, ফলে বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের মেধাবী শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন।
বৃত্তির সুবিধাসমূহ
- বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ টিউশন ফি বহন করবে।
- গবেষণার জন্য বার্ষিক ভাতা (স্টাইপেন্ড) প্রদান করা হবে।
- অতিরিক্ত গবেষণা সহায়তা দেওয়া হবে।
- বাংলাদেশসহ বিশ্বের সব দেশের শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।
এই বৃত্তির জন্য সারা বছরজুড়েই আবেদন করা যাবে, অর্থাৎ নির্দিষ্ট কোনো শেষ সময় নেই।
