নৌকা ও স্রোত গণিত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্থির পানিতে কিংবা স্রোতের অনুকুলে-প্রতিকূলে কিভাবে নৌকার বেগ নির্ণয় করতে হয় তা শিখতে পারবে এই ভিডিও থেকে। তাছাড়া স্রোতের বেগ নির্ণয়, নির্দিষ্ট দুরত্ব পার হতে প্রয়োজনীয় সময় অথবা কারো সাঁতার কাটার মত প্রাত্যহিক জীবনের কিছু গাণিতিক সমস্যা আলোচিত হয়েছে এখানে। ভর্তি পরীক্ষায় গণিত অংশে থাকতে পারে ভগ্নাংশ সম্পর্কিত খুঁটিনাটি সমস্যা।
দ্রুততম সময়ে সমস্যাগুলো কীভাবে সমাধান করতে হবে তা জানতে হলে দেখে ফেলতে হবে এই ভিডিওটি। যারা বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি নিচ্ছে (University Admission Class) তাদের জন্য এই গণিতটি যেভাবে সাহায্য করবে, এই ভাবে সাহায্য করবে যারা বিসিএস প্রস্তুতি (BCS Preparation Math) নিচ্ছে বা ব্যাংক জব প্রস্তুতি (Bank Job Preparation Math) নিচ্ছে তাদের জন্য।
নৌকা ও স্রোত
নৌকা ও স্রোত (Boat and Stream)
স্থির পানিতে নৌকার গতিবেগ হল নৌকার প্রকৃত গতিবেগ। স্রোতস্বিনী নদীর স্রোতের অনুকূলে বা প্রতিকূলে নৌকা যে গতিবেগে চলে, তাকে নৌকার কার্যকরী গতিবেগ বলা হয়।
স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ =নৌকার প্রকৃত গতিবেগ + স্রোতের গতিবেগ
অংক নিয়ে সবাই ভয় পায়। আর ভয় নয়, নৌকা স্রোত সংক্রান্ত অংক করুন সহজেই এবং বিভিন্ন টেকনিকে।
নিয়ম-১ : নৌকার গতি স্রোতের
অনুকূলে ঘন্টায় ১০ কি.মি. এবং
স্রোতের প্রতিকূলে ২ কি.মি.।
স্রোতের বেগ কত?
.
1_technique :::স্রোতের বেগ =
(স্রোতের অনুকূলে
নৌকার বেগ – স্রোতের প্রতিকূলে
নৌকার বেগ) /২
= (১০ – ২)/২
= ৪ কি.মি.
নিয়ম-২: একটি নৌকা স্রোতের
অনুকূলে ঘন্টায় ৮ কি.মি.
এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় ৪
কি.মি. যায়। নৌকার
বেগ কত?
.
2_technique ::::নৌকার বেগ =
(স্রোতের অনুকূলে নৌকার
বেগ+স্রোতের প্রতিকূলে নৌকার
বেগ)/২
= (৮ + ৪)/২
= ৬ কি.মি.
নিয়ম-৩ : নৌকা ও স্রোতের বেগ
ঘন্টায় যথাক্রমে ১০ কি.মি. ও ৫
কি.মি.। নদীপথে ৪৫ কি.মি. পথ
একবার যেয়ে ফিরে আসতে কত সময়
লাগবে?
.
উত্তর : স্রোতের অনুকূলে
নৌকারবেগ = (১০+৫) = ১৫
কি.মি. স্রোতের প্রতিকূলে
নৌকার বেগ = (১০-৫) = ৫ কি.মি.
3_technique ::: মোট সময় = [(মোট
দূরত্ব/ অনুকূলে বেগ) +
(মোট দূরত্ব/প্রতিকূলে বেগ)] = [(৪৫/১৫) + (৪৫/৫)] = ৩ + ৯
= ১২ ঘন্টা
নিয়ম-৪: একজন মাঝি স্রোতের
অনুকূলে ২ ঘন্টায় ৫
কি.মি. যায় এবং ৪ ঘন্টায় প্রথম
অবস্থানে ফিরে আসে। তার মোট
ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত?
.
উত্তর:
4_technique :::গড় গতিবেগ = (মোট
দূরত্ব/মোট সময়)
= (৫+৫)/(২+৪)
= ৫/৩ মাইল
নিয়ম-৫: এক ব্যক্তি স্রোতের
অনুকূলে নৌকা বেয়ে ঘন্টায় ১০
কি.মি. বেগে চলে কোন স্থানে
গেলএবং ঘন্টায় ৬ কি.মি. বেগে
স্রোতের প্রতিকূলে চলে
যাত্রারম্ভের স্থানে ফিরে এল।
যাতায়াতে তার গড় গতিবেগ কত ?
.
5_technique :::গড় গতিবেগ
= 2mn/(m+n)
= (২ x ১০ x ৬)/(১০+৬)
= ১৫/২ কি.মি
