বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলো এবং বরিশাল সার্কিট হাউসে ২০তম গ্রেডের মোট ৮৩টি পদে নিয়োগ দেওয়া হবে। ৩০ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে।
চলুন বিস্তারিত জেনে নিই—
পদের নাম ও বিবরণ
১. অফিস সহায়ক
পদসংখ্যা: ৩৩
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
২. নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ২৬
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
৩. পরিচ্ছন্নতা কর্মী
পদসংখ্যা: ১৬
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। মোট পদের ৮০ শতাংশ জাত হরিজন প্রার্থীদের জন্য বরাদ্দ থাকবে। তবে হরিজন প্রার্থী না পাওয়া গেলে সাধারণ প্রার্থীদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হবে।
৪. মালি
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৫. বেয়ারার (সার্কিট হাউস)
পদসংখ্যা: ০৩
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৬. বাবুর্চি (সার্কিট হাউস)
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। রান্নার কাজে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৭. নিরাপত্তা প্রহরী (সার্কিট হাউস)
পদসংখ্যা: ০৩
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বয়সসীমা
১৮ থেকে ৩২ বছর।
বেতনস্কেল ও গ্রেড
সব পদের জন্য বেতনস্কেল ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন ফি
আবেদন ফি ৫০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ৬ টাকা, মোট ৫৬ টাকা জমা দিতে হবে। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।
আবেদন শুরু: ৩০ অক্টোবর ২০২৫
আবেদন শেষ: ২৯ নভেম্বর ২০২৫
সূত্র: নিয়োগ বিজ্ঞপ্তি
