ক্রিকেট খেলা রচনা । Essay on Cricket game । প্রতিবেদন রচনা ও সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

ক্রিকেট খেলা রচনার একটা নমুনা তৈরি করবো আজ। ক্রীড়াজগতে বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা ক্রিকেট। বিশ্বায়নের প্রভাবে বর্তমানে বিশ্বের দেশে দেশে ছড়িয়ে পড়েছে জনপ্রিয় এ খেলাটি। ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাবিকরা ১৭২১ সালে ক্রিকেটের সূচনা করেন বলে জানা যায়।

Table of Contents

ক্রিকেট খেলা রচনা

 

ভূমিকা :

আধুনিক বিশ্বে এক অতি জনপ্রিয় ও অভিজাত খেলার নাম ‘ ক্রিকেট ’ । এ খেলার রাজকীয় গুণাবলি ও বৈশিষ্ট্যের কারণে একে খেলার রাজাও বলা হয় । বর্তমানে আমাদের দেশে ফুটবল খেলার পাশাপাশি ক্রিকেটের জনপ্রিয়তা ঈর্ষণীয় পর্যায়ে পৌঁছেছে । রেকর্ড গড়ার আর রেকর্ড ভাঙার খেলার নাম ক্রিকেট । তাই ক্রিকেট নিয়ে সারা বিশ্বে এত মাতামাতি , এত কোলাহল , এত উত্তেজনা ।

 

উৎপত্তি ও ইতিহাস :

ক্রিকেট খেলার প্রথম প্রচলন কবে , কোথায় হয়েছিল তার সঠিক ইতিহাস জানা যায় না । মনে করা হয় ত্রয়োদশ শতাব্দী থেকে ইংল্যান্ডে ক্রিকেট খেলা শুরু হয় । পরবর্তীকালে এটি সমগ্র ব্রিটেন এবং সকল ব্রিটিশ উপনিবেশে ছড়িয়ে পড়ে । বর্তমানে অস্ট্রেলিয়া , ইংল্যান্ড , দক্ষিণ আফ্রিকা , নিউজিল্যান্ড , ওয়েস্টইন্ডিজ , পাকিস্তান , শ্রীলঙ্কা , ভারত , জিম্বাবুয়ে এবং বাংলাদেশসহ অনেক দেশে এ খেলা জনপ্রিয়তা লাভ করেছে ।

উপকরণ :

ক্রিকেট খেলার প্রধান উপকরণ কাঠের তৈরি ব্যাট , যা ব্যাট আইন অনুযায়ী দৈর্ঘ্য আড়াই ফুট ও প্রস্থে চার ইঞ্চি হয় । তা ছাড়া সাড়ে তিন ইঞ্চি ব্যাসবিশিষ্ট প্রায় ৩৮০ গ্রাম ওজনের একটি চামড়ার তৈরি বল ব্যবহার করা হয় । এ ছাড়া কাঠের তৈরি তিনটি দণ্ড প্রয়োজন হয় , ক্রিকেটের পরিভাষায় সেগুলোকে বলা হয় উইকেট ।

উইকেটের মধ্যে ব্যবধান সমান রাখার জন্যে একটি নির্দিষ্ট মাপের দু টুকরো কাঠ উইকেটের ওপর বসানো হয় , একে ‘ বেল ‘ বলে । বলের সামান্য আঘাত পেলেই ‘ বেল ‘ মাটিতে পড়ে যায় এবং এতে খেলার মীমাংসা সহজ হয় ।

 

মাঠের আকৃতি :

ক্রিকেট মাঠটি বৃত্তাকার । সাধারণত এর ব্যাসার্ধ হয় ৭০ গজ । মাঠের মাঝখানে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয় ‘ পিচ ‘ । পিচের দৈর্ঘ্য হয় ২২ গজ ।

 

ক্রিকেট খেলার নিয়ম – কানুন :

দুজন আম্পায়ার বা বিচারক এ খেলা সুষ্ঠুভাবে পরিচালনা করেন । ক্ষেত্রবিশেষে তৃতীয় আম্পায়ারও দেখা যায় । ক্রিকেট দুই দলে খেলতে হয় । প্রত্যেক দলে এগারো জন করে খেলোয়াড় থাকে । খেলা শুরু করার আগে দুজন আম্পায়ার ও দু দলের দুজন অধিনায়ক মাঠে নামেন ।

কোন দল আগে ব্যাট করবে তা টস করে অর্থাৎ একটি মুদ্রা ছুড়ে দিয়ে ঠিক করা হয় । টস জয়ী অধিনায়ক ব্যাটিং বা ফিল্ডিং যেকোনো একটি বেছে নিতে পারেন । উভয় দলকে পর্যায়ক্রমে একবার করে ব্যাট করতে হয় । ফিল্ডিংকারী দলের সমস্ত খেলোয়াড় মাঠের ভেতর অধিনায়কের নির্দেশ অনুসারে নিজেদের জায়গায় অবস্থান নেয় ।

যে দল প্রথমে ব্যাটিং করবে সে দলের দুজন খোলোয়াড় ব্যাট হাতে দু উইকেটে গিয়ে দাঁড়ায় । তাদের মধ্যে একজন বল পেটায় এবং দুজনে দৌড়ায় দলের জন্যে রান সংগ্রহ করতে । প্রতিপক্ষের খেলোয়াড়রা ব্যাটসম্যানদের আউট করার আপ্রাণ চেষ্টা করে । তাদের একজন একদিক হতে বল নিক্ষেপ করে ব্যাট ধারণকারীর উইকেট স্পর্শ বা আঘাত করতে চেষ্টা চালায় । বল নিক্ষেপকারী হলো বোলার । একজন বোলার পরপর ছয়টি বল করতে পারে ।

একে বলে ওভার । ব্যাটসম্যান বিশেষ দৃঢ়তা সতর্কতার সঙ্গে বল পেটাতে থাকে এবং সুযোগমতো একে দূরে পাঠিয়ে দেয় । বল দূরে পাঠিয়ে দিলে অন্যদিকের উইকেটে অপেক্ষমাণ খেলোয়াড় ও ব্যাটসম্যান একে অপরের উইকেটে দৌড়ে আসলে এক রান হয় । বল গড়িয়ে সীমারেখা অতিক্রম করলে চার রান হয় । আর বাতাসে ভেসে সীমানা অতিক্রম করলে হয় ছয় রান । উইকেটে বল লাগলে ব্যাটসম্যান আউট হয়ে যায় । একে বোল্ড আউট বলে ।

ব্যাট দিয়ে আঘাত করার পর তা মাটিতে পড়ার আগেই বিপক্ষ দলের কোনো খেলোয়াড় ধরে ফেললে ব্যাটসম্যান আউট হয়ে যায় । একে কট আউট বলে । এ ছাড়া একজন ব্যাটসম্যান রান আউট বা স্টাম্প আউটও হতে পারে ।

একদলের সবাই আউট হয়ে গেলে বা সময় শেষ হয়ে গেলে অন্য দল ব্যাটিং করতে আসে । খেলার জয় – পরাজয় নির্ধারিত হয় রানের সংখ্যা বা নির্দিষ্ট সময়ে কতজন ব্যাটসম্যান নট আউট থেকে যায় । তার হিসাবের দ্বারা । খেলার সময় যে দল রান বাড়ানোর দিকে এবং উইকেট রক্ষার দিকে লক্ষ রাখে , সে দলই জয়ী হয় ।

 

ক্রিকেটের শ্রেণি :

বিশ্ব ক্রিকেটে তিন শ্রেণির ক্রিকেট খেলা প্রচলিত । একটি হলো টেস্ট ক্রিকেট , অন্যটি ওয়ানডে ক্রিকেট । টেস্ট ক্রিকেট সাধারণত পাঁচদিন ব্যাপী অনুষ্ঠিত হয় । একদল যখন ব্যাট করে তখন তাকে বলে একটি ইনিংস । টেস্টে প্রতিটি দল এভাবে দুই ইনিংস ব্যাট করতে পারে ।

আর ওয়ানডে ক্রিকেটের জন্যে নির্দিষ্ট সময় সাত ঘণ্টা । প্রতিটি দল এক ইনিংস ব্যাট করতে এবং সীমিত ৫০ ওভার পর্যন্ত বল করতে পারে । ওয়ানডে ক্রিকেট যথেষ্ট উত্তেজনাপূর্ণ ও জনপ্রিয় খেলা । তবে এখন ২০ ওভারের টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট বেশ উত্তেজনাপূর্ণ । ইতোমধ্যেই তা অভাবনীয় জনপ্রিয়তা পেয়েছে ।

 

উপকারিতা :

অন্য সব খেলার ন্যায় ক্রিকেট খেলাও স্বাস্থ্যপ্রদ ও আনন্দদায়ক , খেলোয়াড়দের মধ্যে কঠোর শৃঙ্খলাবোধ , পারস্পরিক বোঝাপড়া , সহিষ্ণুতা , ধৈর্য , দায়িত্বজ্ঞান ও সতর্কতার শিক্ষা ক্রিকেট খেলার মধ্য দিয়ে বৃদ্ধি পায় ।

অপকারিতা :

ক্রিকেট খেলা একেবারে ঝুঁকিমুক্ত নয় । বোলার কর্তৃক সজোরে নিক্ষিপ্ত বল যেকোনো খেলোয়াড়কে মারাত্মকভাবে আঘাত করতে পারে ।

 

উপসংহার :

আধুনিক গতিশীল বিশ্বে যথেষ্ট ব্যয়সাপেক্ষ ও সময়সাপেক্ষ খেলার নাম কিক্রেট । তবুও এ খেলায় আনন্দের কমতি নেই , ভাটা নেই জনপ্রিয়তার । চলমান বিশ্ব ক্রিকেটের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে অগ্রসর হচ্ছে বাংলাদেশের ক্রিকেট ।

 

ক্রিকেট খেলা সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরঃ

প্রশ্নঃ ক্রিকেট খেলার জন্ম কোথায়?

উত্তরঃ ইংল্যান্ডে

প্রশ্নঃ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নাম কি?

উত্তরঃ ICC

প্রশ্নঃ ICC প্রতিষ্টিত হয় কখন?

উত্তরঃ ১৯০৯

প্রশ্নঃ ICC এর বর্তমান সদস্য দেশ কয়টি?

উত্তরঃ ১০৬টি

প্রশ্নঃ ১৯৯৭ সালে ICC চ্যাম্পিয়ন কোন দেশ?

উত্তরঃ বাংলাদেশ

প্রশ্নঃ টেস্ট ক্রিকেট শুরু হয় কবে ?

উত্তরঃ ১৮৭৭

প্রশ্নঃ টেস্ট এবং ওয়ানডে মিলে সর্বোচ্ছ উইকেট শিকারী কে?

উত্তরঃ মুরালিধরন

প্রশ্নঃ টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে শততম শতক করেন কে?

উত্তরঃ শচীন টেন্ডুলকার.

প্রশ্নঃ টেস্ট ক্রিকেটের ১৩৬ বছরের ইতিহাসে এক ম্যাচে হ্যাটট্রিক সেঞ্চুরি কে করেন ?

উত্তরঃ সোহাগ গাজী

প্রশ্নঃ ওয়ান ডে ম্যাচ শুরু হয় কবে?

উত্তরঃ ১৯৭১

প্রশ্নঃ বিশ্বকাপ ক্রিকেট শুরু হয় কখন?

উত্তরঃ ১৯৭৫

প্রশ্নঃ বিশ্বকাপ ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন কে?

উত্তরঃ অস্ট্রেলিয়া

প্রশ্নঃ ২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে?

উত্তরঃ ইংল্যান্ডে

প্রশ্নঃ ২০১৫ সালে বিশ্বকাপে ম্যান অব দ্য টুর্নামেন্ট কে হয়?

উত্তরঃ মিচেল স্টার্ক

প্রশ্নঃ প্রথম T-20 বিশ্বকাপ কখন হয়?

উত্তরঃ ২০০৭

প্রশ্নঃ ২০১৬ সালে T-20 ক্রিকেট কোথায় হয়?

উত্তরঃ ভারতে

প্রশ্নঃ বাংলাদেশ ওয়ানডে মর্যাদা লাভ করে কবে?

উত্তরঃ ১৯৯৭

প্রশ্নঃ বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করে কবে?

উত্তরঃ ২০০০

প্রশ্নঃ বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে কার সাথে?

উত্তরঃ ভারত

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক কে?

উত্তরঃ নাঈমুর রহমান দুর্জয়

প্রশ্নঃ বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরীয়ান কে ?

উত্তরঃ আশরাফুল

প্রশ্নঃ ICC চ্যাম্পিয়ন ট্রফি কি হিসাবে পরিচিত?

উত্তরঃ ক্রিকেটের ২য় বিশ্বকাপ

প্রশ্নঃ ২০১৬ এশিয়া কাপ ক্রিকেট কোথায় হয়?

উত্তরঃ বাংলাদেশে

প্রশ্নঃ ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি কোথায় হবে?

উত্তরঃ ইংল্যান্ডে

Leave a Comment