সাম্প্রতিক সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ) | ইরাকে তুর্কি হামলা | ২১শে জুলাই – ৩১শে জুলাই
এই সপ্তাহের বিশয়বস্তুঃ ইরাকে তুর্কি হামলা, বৈশ্বিক পাসপোর্ট সূচকে জাপান শীর্ষে, বাংলাদেশ ১০৪ তম, ডনবাস ছাড়াও ইউক্রেনের আরো নতুন এলাকা …
জাপান | Japan : হল পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। এই দেশটি প্রশান্ত মহাসাগরের বুকে জাপান সাগর, পূর্ব চীন সাগর, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার পূর্ব দিকে উত্তরে ওখোৎস্ক সাগর থেকে দক্ষিণ পূর্ব চীন সাগর ও তাইওয়ান পর্যন্ত প্রসারিত। যে কাঞ্জি অনুসারে জাপানের নামটি এসেছে, সেটির অর্থ “সূর্য উৎস”। জাপানকে প্রায়শই “উদীয়মান সূর্যের দেশ” বলে অভিহিত করা হয়।
জাপান একটি যৌগিক আগ্নেয়গিরীয় দ্বীপমালা। এই দ্বীপমালাটি ৬,৮৫২টি দ্বীপ নিয়ে গঠিত। জাপানের বৃহত্তম চারটি দ্বীপ হল হোনশু, হোক্কাইদো, ক্যুশু ও শিকোকু। এই চারটি দ্বীপ জাপানের মোট ভূখণ্ডের ৯৭% এলাকা নিয়ে গঠিত। জাপানের জনসংখ্যা ১২৬ মিলিয়ন। জনসংখ্যার হিসেবে এটি বিশ্বের ১০ম বৃহত্তম রাষ্ট্র। জাপানের রাজধানী টোকিও শহরের জনসংখ্যা প্রায় ৯.১ মিলিয়ন। এই শহরটি অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার ২য় বৃহত্তম মূল শহর। টোকিও ও পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্য নিয়ে গঠিত বৃহত্তর টোকিও অঞ্চলের জনসংখ্যা ৩৫ মিলিয়নেরও বেশি। এটি বিশ্বের বৃহত্তম মহানগরীয় অর্থনীতি।
এই সপ্তাহের বিশয়বস্তুঃ ইরাকে তুর্কি হামলা, বৈশ্বিক পাসপোর্ট সূচকে জাপান শীর্ষে, বাংলাদেশ ১০৪ তম, ডনবাস ছাড়াও ইউক্রেনের আরো নতুন এলাকা …