হৃদয়ের ঋণ কবিতাটি জনপ্রিয় কবি “হেলাল হাফিজ” রচনা করা একটি জনপ্রিয় কবিতা । হেলাল হাফিজ, আধুনিক বাংলা কবিতার অন্যতম জনপ্রিয় কবি, যার কবিতায় দ্রোহ, প্রেম, রাজনৈতিক সচেতনতা এবং ব্যক্তিগত আবেগের সংমিশ্রণ দেখা যায়। তাঁর লেখা “হৃদয়ের ঋণ” কবিতাটি প্রেম ও বিচ্ছেদজনিত এক গভীর আবেগের প্রতিচ্ছবি।
হৃদয়ের ঋণ – হেলাল হাফিজ
আমার জীবন ভালোবাসাহীন গেলে
কলঙ্ক হবে কলঙ্ক হবে তোর,
খুব সামান্য হৃদয়ের ঋণ পেলে
বেদনাকে নিয়ে সচ্ছলতার ঘর
বাঁধবো নিমেষে। শর্তবিহীন হাত
গচ্ছিত রেখে লাজুক দু’হাতে আমি
কাটাবো উজাড় যুগলবন্দী হাত
অযুত স্বপ্নে। শুনেছি জীবন দামী,
একবার আসে, তাকে ভালোবেসে যদি
অমার্জনীয় অপরাধ হয় হোক,
ইতিহাস দেবে অমরতা নিরবধি
আয় মেয়ে গড়ি চারু আনন্দলোক।
দেখবো দেখাবো পরস্পরকে খুলে
যতো সুখ আর দুঃখের সব দাগ,
আয় না পাষাণী একবার পথ ভুলে
পরীক্ষা হোক কার কতো অনুরাগ।
হৃদয়ের ঋণ কবিতা আবৃত্তি ঃ
