বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস আজকের ভিডিও এর আলোচনা বিষয়। World First Aid Day (বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস) হল একটি বার্ষিক প্রচারাভিযান যা ‘আঘাত প্রতিরোধ ও জীবন বাঁচাতে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের গুরুত্বকে তুলে ধরে’, যা প্রতিবছর ১১ই সেপ্টেম্বর (11 september) পালন করা হয়। আজকের ভিডিওতে এই “World First Aid Day (বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস)” এর সকল বিষয়াবলী তুলে ধরা হয়েছে।
বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস, ১১ সেপ্টেম্বর
প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড (ইংরেজি: First aid) কোন ব্যক্তির শারীরিক অক্ষমতা, ক্ষতিগ্রস্ততা বা আঘাতপ্রাপ্তির প্রেক্ষাপটে সাধারণ জ্ঞানের উপর নির্ভর করে অস্থায়ী চিকিৎসাবিশেষ।প্রতিবছর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় শনিবার পালিত হয় প্রাথমিক চিকিৎসা দিবস বা first aid day।দুর্ঘটনাজনিত কোন কারণে গুরুতর ক্ষতিগ্রস্ততা ও সঙ্কটাপন্ন হবার হাত থেকে রোগীকে বাঁচাতে প্রাথমিক চিকিৎসা অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা পালন করে থাকে।

এর ফলে ভূক্তভোগী ব্যক্তিকে অস্থায়ীভিত্তিতে নিরাপত্তা প্রদান করে উন্নত চিকিৎসার জন্যে হাসপাতালে প্রেরণ করা হয়। ফলশ্রুতিতে ডাক্তার বা নার্স প্রয়োজনীয় চিকিৎসা ও সহযোগিতা করে আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে নিজ গৃহে প্রত্যাবর্তন কিংবা অন্য কোন বিশেষায়িত হাসপাতালে দ্রুত প্রেরণের সঠিক নির্দেশনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকেন।
প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্যে তেমন কোন যন্ত্রপাতি বা চিকিৎসা উপকরণের প্রয়োজন পড়ে না; এর প্রধান কারণ হচ্ছে যে-কোন স্থানে ও যেকোনো সময়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে। জরুরী চিকিৎসা কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসার উপর আগ্রহী ব্যক্তিদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন। এর ফলে প্রশিক্ষণ গ্রহণকারী ব্যক্তি নির্দিষ্ট স্থানে তথ্য প্রেরণ করেন ও অ্যাম্বুলেন্স আসার পূর্ব পর্যন্ত রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকেন।
বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস, প্রতি বছর সেপ্টেম্বরের দ্বিতীয় শনিবার পালন করা হয়, জীবন বাঁচাতে এবং আঘাত প্রতিরোধে প্রাথমিক চিকিৎসার গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে। এটি প্রাথমিক চিকিৎসা শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ায় এবং জরুরী পরিস্থিতির জন্য প্রস্তুতিকে উৎসাহিত করে, একটি নিরাপদ বিশ্বে অবদান রাখে।

বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস, ১১ সেপ্টেম্বর নিয়ে বিস্তারিত ঃ
