আঞ্চলিক সহযোগিতা সংস্থাসমূহ | বিশ্ববিদ্যালয় ভর্তি, বিসিএস প্রস্তুতি

আজকের আলোচনার বিষয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাসমূহ। বিষয়টি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষা (যেমন বিসিএস) উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। এখানে আমরা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

আঞ্চলিক সহযোগিতা সংস্থাসমূহ

সার্ক (SAARC) – পরিচিতি

পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation
প্রতিষ্ঠাকাল: ৮ ডিসেম্বর ১৯৮৫
প্রতিষ্ঠাতা প্রস্তাবক: বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান
শুরু: জেনারেল হুসাইন মুহম্মদ এরশাদের সময়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু
সদর দপ্তর: কাঠমান্ডু, নেপাল

প্রতিষ্ঠাতা সদস্য দেশ:
১. বাংলাদেশ
২. ভারত
৩. পাকিস্তান
৪. শ্রীলঙ্কা
৫. নেপাল
৬. মালদ্বীপ
৭. ভুটান

নতুন সদস্য: আফগানিস্তান (২০০৭ সালে সদস্যপদ লাভ)

পর্যবেক্ষক রাষ্ট্র (৯টি): চীন, জাপান, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ইরান, মায়ানমার, মরিশাস, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন

 

আঞ্চলিক সহযোগিতা সংস্থাসমূহ আঞ্চলিক সহযোগিতা সংস্থাসমূহ | বিশ্ববিদ্যালয় ভর্তি, বিসিএস প্রস্তুতি

 

সার্কের উদ্দেশ্য

  • দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, প্রযুক্তিগত, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন নিশ্চিত করা।

  • উন্নয়নশীল দেশসমূহের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধি করা।

  • আঞ্চলিক পর্যায়ে যৌথ আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করা।

  • শান্তিপূর্ণ সহাবস্থান, ন্যায়বিচার ও পারস্পরিক সম্মান প্রতিষ্ঠা করা।

সার্কের সভা ও কার্যক্রম

  • রাষ্ট্রপ্রধানদের সম্মেলন: সাধারণত বছরে একবার অনুষ্ঠিত হয়।
  • পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: বছরে একবার।
  • পররাষ্ট্র সচিবদের সভা: প্রতি দুই বছর অন্তর।
  • স্থায়ী কমিটি কর্মপরিষদ: নীতি-নির্ধারণ ও বাস্তবায়নের জন্য কাজ করে।

প্রথম প্রস্তাবনা: দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা কাঠামো গঠনের চিন্তা বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে আসে।
সচিবালয় প্রতিষ্ঠা: ১৭ জানুয়ারি ১৯৮৭ সালে কাঠমান্ডুতে, উদ্বোধন করেন নেপালের রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব।

 

সার্কের আঞ্চলিক কেন্দ্রসমূহ

কেন্দ্রের নামসংক্ষিপ্ত রূপঅবস্থান
সার্ক কৃষিবিষয়ক কেন্দ্রSACঢাকা, বাংলাদেশ
সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র (বর্তমানে বন্ধ; দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের অধিভুক্ত)SMRCঢাকা, বাংলাদেশ
সার্ক যক্ষ্মা ও এইচআইভি/এইডস কেন্দ্রSTACকাঠমান্ডু, নেপাল
সার্ক নথিপত্রকরণ কেন্দ্রSDCনয়া দিল্লি, ভারত
সার্ক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রSHRDCইসলামাবাদ, পাকিস্তান
সার্ক উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কেন্দ্রSCZMCমালদ্বীপ
সার্ক তথ্য কেন্দ্রSICনেপাল
সার্ক শক্তি কেন্দ্রSECপাকিস্তান
সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রADMCগুজরাট, গান্ধীনগর, ভারত
সার্ক বন গবেষণা কেন্দ্রSFCথিম্পু, ভুটান
সার্ক সাংস্কৃতিক কেন্দ্রSCCশ্রীলঙ্কা

 

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্যসংক্ষেপ

  • সার্ক প্রতিষ্ঠাকাল: ৮ ডিসেম্বর ১৯৮৫
  • সদর দপ্তর: কাঠমান্ডু, নেপাল
  • প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা: ৭ (বর্তমানে ৮)
  • পর্যবেক্ষক রাষ্ট্র সংখ্যা:
  • বাংলাদেশে অবস্থিত সার্ক কেন্দ্র: ২টি (কৃষিবিষয়ক কেন্দ্র ও আবহাওয়া গবেষণা কেন্দ্র)
  • প্রথম প্রস্তাবক: জিয়াউর রহমান

 

আঞ্চলিক সহযোগিতা সংস্থাসমূহ নিয়ে বিস্তারিত :

 

Leave a Comment