কাজ ও সময়। University Admission Test

কাজ ও সময় যে কোন কাজের পরিকল্পনা করতে সময় ঠিক করে নিতে হয়। আবার সময় ঠিক করতে হলে জানতে হয় কাজ করার ক্ষমতা। একটি কাজ করতে কি পরিমাণ জনবল লাগতে পারে বা মজুরি বণ্টন কিভাবে হবে বা কি পরিমাণ সময় লাগবে – এ ধরনের গাণিতিক সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিট ভর্তি পরীক্ষায় গণিত নিয়ে প্রশ্ন আসবে। জাহাঙ্গীরনগর বি, ই ও জি ইউনিটেও গণিতের প্রশ্ন আসে। তাই আমরা গণিত নিয়ে এই সিরিজটি শুরু করছি।

 

কাজ ও সময়

 

কাজ ও সময় সম্পর্কিত অংকের শর্টকাট সূত্র বিভিন্ন চাকরির পরীক্ষাতে গণিত একটি প্রধান ফলাফল নির্ধারণকারী বিষয়। তাই গণিত টাকে আয়ত্ব করে রাখা খুবই জরুরী। শুধু আয়ত্ব করলেই হয়ে যায় না, পরীক্ষাতে নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থাপন করা টাও একই প্রকার গুরুত্বপূর্ণ বিষয়। এর জন্য চাই সঠিক প্রস্তুতি এবং এর সাথে চাই নির্দিষ্ট অংকের শর্টকাট পদ্ধতি।

 

 

আমরা প্রায়ই গণিতের শর্টকাট পদ্ধতিগুলি নিয়ে আলোচনা করে থাকি। এর আগেও বিভিন্ন শর্টকাট টিপস ও ট্রিকস আপনাদের জানিয়েছি। আজ নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচ্য বিষয় কাজ ও সময় সম্পর্কিত অংকের শর্টকাট সূত্র। জেনে রাখুন পদ্ধতিগুলি বিভিন্ন পরীক্ষাতে খুবই কাজে লাগবে।

সময় ও কাজ Time and work

সমস্যা সমাধানের নিয়ম: সময় ও কাজ বিষয়ক সমস্যায় দুই বা তিনটি ভিন্ন জাতীয় রাশি যুক্ত থাকে। ঐ গুলো হলঃ ক) সময়ের পরিমাণ খ) কাজের পরিমাণ গ) কাজ সম্পাদনকারীর সংখ্যা

নিয়ম: (I) কাজের পরিমাণ অপরিবর্তিত রেখে-

  1. কাজ সম্পাদনকারীর সংখ্যা কমালে কাজের সময় বাড়বে। এ ক্ষেত্রে গুণ করতে হয়।
  2. কাজ সম্পাদনকারীর সংখ্যা বাড়ালে কাজের সময় কমবে। এক্ষেত্রে ভাগ করতে হবে।

নিয়ম (II) কাজ সম্পাদনকারীর সংখ্যা অপরিবর্তিত রেখে-

  1. কাজের পরিমাণ কমালে সময়ের পরিমাণ কম হয়। এক্ষেত্রে ভাগ করতে হয়।
  2. কাজের পরিমাণ বাড়ালে সময়ের পরিমাণ বেশি হয়। এক্ষেত্রে গুণ করতে হয়।

 

কাজ ও সময় নিয়ে বিস্তারিত ঃ

Leave a Comment