লাভ ক্ষতি বিষয়টি যে কোন প্রতিযোগিতামুলক পরীক্ষায় গনিত থেকে আসা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ভিডিও গুলোতে আমরা বিসিএস, ভর্তি পরিক্ষার প্রস্তুতি , চাকরি পরিক্ষার প্রস্তুতি এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতা মুলক পরিক্ষার প্রস্তুতিমূলক সাজেশন, বিভিন্ন ধরনের টিপস ও এর সিলেবাস পড়িয়ে থাকি ।
Table of Contents
লাভ ক্ষতি
ক্রয়মূল্য (Cost Price) :
যে দামে কোনো জিনিস কেনা হয় তাকেই ক্রয়মূল্য বলে।
বিক্রয়মূল্য (Selling Price) :
যে দামে কোনো জিনিস বিক্রি করা হয় তাকেই বিক্রয়মুল্য বলে।
লাভ/Profit বলতে কি বুঝি ?
– ধরো তুমি চারটা জামা বিক্রি করবে ভাবলে ।
জামাগুলো তৈরি করতে বিভিন্ন জিনিস লাগে (জামার ছিট ,সুতো,চেন,বোতাম ইত্যাদি)সেগুলো কিনতে মোট খরচ হলো 2000 টাকা।
তুমি প্রতিটা জামা বিক্রি করে পেলে 1000 টাকা করে ।
অতএব তুমি সব জামা বিক্রি করে মোট টাকা পেলে =1000×4 = 4000 টাকা।
তোমার খরচ হয়েছিল 2000 আর বিক্রি করে পেলে 4000 টাকা ।
তুমি 4000-2000=2000 টাকা বেশি পেলে অর্থাৎ এখানে তোমার 2000 টাকা লাভ হলো ।
ক্ষতি/Loss বলতে কি বুঝি আমরা?
– ধরাযাক, তুমি কিছুদিন আগে 5000 টাকা দিয়ে একটা ঘড়ি কিনলে ।
এখন তোমার ঘড়িটা পরতে আর ভালো লাগছে না তখন তুমি কি করবে?
নিশ্চই বিক্রি করার কথা ভাববে।
ঘড়িটা তুমি কিছুদিন পরেছ তাই একটু পুরনো হয়ে গেছে। সেজন্য 5000 টাকাতে নিশ্চই কেউ কিনবে না ঐ পুরান ঘড়ি।
তুমি ধর 3500 টাকাই বিক্রি করলে ঐ ঘড়িটা ।
তাহলে তুমি লাভ করলে নাকি ক্ষতি?
এখানে তোমার ক্ষতি হলো কারন তুমি ঘড়িটি যতো টাকায় কিনেছ বিক্রি করার সময় ততো টাকা পেলে না তার থেকে কম টাকা পেলে।
অর্থাৎ 5000-3500=1500 টাকা কম পেলে ।
তুমি তো তোমার 5000 টাকাটা পেলেই না বরং আরো 1500 টাকা কম পেলে।
তোমার তো এখানে ক্ষতি হলো 1500 টাকা ।
লাভ ও ক্ষতি কি আশাকরি বুঝতে পেরেছ । যদি বুঝতে কিছু অসুবিধা হয় তাহলে comment box এ জানিও ।
ছাড়/ Discount :
আমরা প্রায়শই শুনে থাকি বাজারে সেল দিচ্ছে ।একেই আসলে ছাড় বলে ।
এর অর্থ কি?
কোনো একটা জিনিস এর নির্দিষ্ট ধার্যমূল্য থাকে ।
তোমরা ভাববে ধার্যমূল্য আবার কি ?
তোমরা একটু লক্ষ্য করে দেখবে কোনো জিনিস এর প্যাকেটের ওপরে একটা দাম লেখা থাকে ।সেটিই হলো ঐ জিনিসটার ধার্যমূল্য ।
কিন্তু দেখবে যতো দাম লেখা থাকে ততো দাম নেওয়া হয় না কিছুটা কম দাম নেয় । জিনিসটির যে দামটা নেয় তাকে বিক্রয়মূল্য বলে ।
এই যে টাকাটা কম নিল সেটিই হলো ঐ জিনিসের ওপর ছাড় ।
লাভ ক্ষতি নিয়ে বিস্তারিত ঃ
