শিক্ষা প্রতিষ্ঠানে কর্মীদের সাইবার নিরাপত্তা মেনে চলার নির্দেশনা

শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতদের সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ মেনে চলার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

বুধবার (২২ অক্টোবর) অধিদপ্তরের সহকারী পরিচালক খালিদ হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানগুলোতে ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ এবং সাইবার সুরক্ষা নিশ্চিতকরণ, অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ, দমন ও বিচার সংক্রান্ত ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ প্রযোজ্য।

এই নির্দেশিকা ও অধ্যাদেশ অমান্য করা শিক্ষাগত বা আচরণগত নিয়ম লঙ্ঘনের মধ্যে পড়ে এবং অনেক ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতি নির্দেশনা অনুসারে এই নির্দেশিকা ও অধ্যাদেশ মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।

 

Leave a Comment