লিপ ইয়ার কি? কেন? কিভাবে? | BCS Preparation

লিপ ইয়ার কি? কেন? কিভাবে? ৪ বছর পর পর হুট করে ফেব্রুয়ারি মাস ২৯ দিনের হয়ে যায়, কিন্তু কেনো? ৪ দ্বারা বিভাজ্য সকল সংখ্যা লিপ ইয়ার হলে ১৭০০, ১৮০০ এবং ১৯০০ সালগুলো কেনো লিপ ইয়ার না? ২০০০ সালটি কেনো আবার লিপ ইয়ার?

 

লিপ ইয়ার কি? কেন? কি ভাবে?

অধিবর্ষ বা লিপ ইয়ার (ইংরেজি: leap year) হচ্ছে একটি বিশেষ পঞ্জিকা বছর যেখানে সাধারণ বছরের তুলনায় একটি অতিরিক্ত দিন (বা চান্দ্রসৌর পঞ্জিকার ক্ষেত্রে অতিরিক্ত মাস) থাকে। জোতির্বৈজ্ঞানিক বছর বা ঋতুগত বছরের সাথে সামঞ্জস্য রাখার জন্য এই অতিরিক্ত দিন (বা মাস) যোগ করা হয়।

 

লিপ ইয়ার কি লিপ ইয়ার কি? কেন? কিভাবে? | BCS Preparation

 

যেহেতু কোনো জোতির্বৈজ্ঞানিক ঘটনা বা ঋতু কোনো স্বাভাবিক সংখ্যক দিন অন্তর পুনরাবৃত্ত হয় না, সেহেতু প্রতি বছরে নির্দিষ্ট সংখ্যক দিনবিশিষ্ট বর্ষপঞ্জি কালের সঙ্গে জোতির্বৈজ্ঞানিক বা ঋতুগত বছর থেকে বিচ্যুত হবে। কিছু বছরে একটি অতিরিক্ত দিন (অধিদিন) বা মাস (অধিকমাস) যোগ করলে কোনো সভ্যতার বর্ষপঞ্জিকে সৌরজগতের ভৌত ধর্মের সাথে সামঞ্জস্য রাখা যায়।

জোতির্বৈজ্ঞানিক বছর বা পৃথিবী যে সময়ে সূর্যের চারপাশে একবার ঘুরে আসে সেটি ৩৬৫+/ দিনের থেকে সামান্য কম। ঐতিহাসিক জুলীয় বর্ষপঞ্জিতে পরপর তিনটি স্বাভাবিক বছরে ৩৬৫টি দিন এবং পরবর্তী অধিবর্ষে ৩৬৬টি দিন রয়েছে, এবং অধিবর্ষের সময় ফেব্রুয়ারি মাসে ২৮টি দিনের জায়গায় ২৯টি দিন থাকে।

বিশ্বে সবচেয়ে বেশি প্রচলিত সিভিল বর্ষপঞ্জি গ্রেগরীয় বর্ষপঞ্জিতে এই জুলীয় অ্যালগরিদমের সামান্য ত্রুটিকে সংশোধন করেছিল। গ্রেগরীয় অ্যালগরিদম অনুযায়ী, কোনো মাস ৪ দ্বারা বিভাজ্য এবং ১০০ দ্বারা বিভাজ্য না হলে তবে সেই বছর অধিবর্ষ হবে। কিন্তু ১০০ দ্বারা বিভাজ্য হলে সেই বছর অধিবর্ষ হবে না যদি ঐ বছর ৪০০ দ্বারা বিভাজ্য না হয়।

 

পৃথিবীর আহ্নিক গতির পরিবর্তনের ফলে অনেকসময় সর্বজনীন সমন্বিত সময়ে (ইউটিসি) একটি অতিরিক্ত সেকেন্ড (লিপ সেকেন্ড) যোগ করে দিনের দৈর্ঘ্যকে সংশোধন করা হয়। অধিদিন বা অধিমাসকে নিয়মিতভাবে যোগ করা হলেও লিপ সেকেন্ডকে নিয়মিতভাবে যোগ করা যায় না, কারণ আহ্নিক গতি নিয়ে পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।

কম্পিউটিং জগতে অধিবর্ষ এক সমস্যা সৃষ্টি করতে পারে, যা লিপ ইয়ার বাগ নামে পরিচিত। কোনো বছরকে সঠিকভাবে অধিবর্ষ হিসাবে চিহ্নিত না করার ফলে বা যে লজিক দ্বারা তারিখ নির্ধারণ করা হয় সেই লজিকে ২৯ ফেব্রুয়ারি তারিখকে সঠিকভাবে না সামলাতে পারলে এই সমস্যা দেখা দেয়।

 

লিপ ইয়ার কি? কেন? কিভাবে? নিয়ে বিস্তারিত :

 

Leave a Comment