বিশ্বের ভৌগোলিক বিভিন্ন বিষয় | বিসিএস প্রস্তুতি

বিশ্বের ভৌগোলিক বিভিন্ন বিষয় ক্লাসটি যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার “সাধারণ জ্ঞান (General Knowledge)” শাখার “আন্তর্জাতিক বিষয়াবলী (International Affairs)”র প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ। যারা বিশ্ববিদ্যালয় ভর্তি ক্লাস করছে (University Admission Class), প্রস্তুতি নিচ্ছে তাদের এটি অবশ্যই জানা দরকার। তাছাড়া যারা বিসিএস প্রস্তুতি (BCS Preparation) নিচ্ছে তাদের জন্যও বিষয়টা একই ভাবে জরুরী।

 

বিশ্বের ভৌগোলিক বিভিন্ন বিষয়

সেভেন সামিট

মাউন্ট এভারেস্ট (এশিয়া)
  • নেপালে সগরমাথা ও তিব্বতে চোমোলাংমা নামে পরিচিত।
  • শৃঙ্গটি হিমালয়ের মহালঙ্গুর হিমাল পর্বতমালায় অবস্থিত।
  • সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা ৮,৮৪৮ মিটার।
মাউন্ট এলব্রুস (ইউরোপ)
  • ককেশাস পর্বতমালায় তথা রাশিয়ায় অবস্থিত ইউরোপের সর্বোচ্চ পর্বত।
  • শৃঙ্গটির উচ্চতা ৫,৬৪২ মিটার।
মাউন্ট কিলিমাঞ্জারো (আফ্রিকা)
  • পর্বতশৃঙ্গটি অবস্থিত তাঞ্জানিয়া ও কেনিয়ার সীমান্তে।
  • মাউন্ট কিলিমাঞ্জারোতে রয়েছে মৃত আগ্নেয়গিরি।
  • শৃঙ্গটির উচ্চতা ৫,৮৯৫ মিটার।
ম্যাককিনলি (উত্তর আমেরিকা)
  • দেনালি (Denali) পর্বত নামেও পরিচিত।
  • এটির অবস্থান মধ্য আলাস্কায়।
  • শৃঙ্গটির উচ্চতা ৬,১৯৪ মিটার।
মাউন্ট অ্যাকাঙ্কাগুয়া (দক্ষিণ আমেরিকা)
  • এটির অবস্থান দক্ষিণ আমেরিকার (আর্জেন্টিনা) আন্দিজ পর্বতমালায়।
  • শৃঙ্গটির উচ্চতা  ৬,৯৬২ মিটার।
পুনাক জায়া (ওশেনিয়া)
  • এই শৃঙ্গটির অবস্থান নিউগিনিতে।
  • শৃঙ্গটির উচ্চতা ৪,৮৮৪ মিটার।
ভিনসন ম্যাসিফ (এন্টার্কটিকা)
  • এই পর্বতকে স্তুপ পর্বত বলা হয়ে থাকে।
  • পর্বতটি এলসওয়ার্থ ল্যান্ডের পর্বতমালার একটি অংশবিশেষ।
  • এর উচ্চতা ৪,৮৯২ মিটার।

 

বিশ্বের ভৌগোলিক বিভিন্ন বিষয় scaled বিশ্বের ভৌগোলিক বিভিন্ন বিষয় | বিসিএস প্রস্তুতি

 

মহাদেশভিত্তিক দীর্ঘতম নদী

ইয়াংসিকিয়াং (এশিয়া)
  • এশিয়ার দীর্ঘতম এবং বিশ্বের মধ্যে তৃতীয় দীর্ঘতম নদী। এর অবস্থান চীনে।
নীলনদ (আফ্রিকা)
  • বিশ্বের দীর্ঘতম নদী। এর উৎপত্তিস্থল ভিক্টোরিয়া হ্রদ।
ভলগা (ইউরোপ)
  • মধ্য রাশিয়া দিয়ে প্রবাহিত এই নদীটি রাশিয়ার মস্কোসহ ১১টি শহর দিয়ে প্রবাহিত হয়েছে।
মিসিসিপি- মিসৌরি (উত্তর আমেরিকা)
  • নামকরণ করা হয়েছে অজিবওয়ে শব্দ মিসি-জিবি হতে যার অর্থ “মহা নদী“।
  • মিসিসিপি নদীটি মিসৌরি নদীতে পতিত হয়েছে।
আমাজন (দক্ষিণ আমেরিকাদ্বিতীয় দীর্ঘতম নদী।
মারে ডার্লিং
  • দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়াতে এর অবস্থান।

 

বিশ্বের বিখ্যাত কিছু হ্রদ

ডেড সি
  • এই হ্রদটি মূলত ইসরায়েল ও জর্ডানের মধ্যে বিরোধপূর্ণ একটি হ্রদ।
বৈকাল হ্রদ
  • রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণ ভাগে অবস্থিত একটি সুপেয় পানির হ্রদ। এটি বিশ্বের গভীরতম হ্রদ।
মানস সরোবর
  • এই হ্রদ থেকেই ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে।
  • বৌদ্ধ ধর্মাবলম্বী এবং হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই সরোবর একটি অত্যন্ত পবিত্র হ্রদ হিসেবে গণ্য হয়।
কাস্পিয়ান সাগর
  • সাগর হিসেবে পরিচিত হলেও এটি মূলত একটি হ্রদ এবং পৃথিবীর বৃহত্তম হ্রদ।
মালাওয়ি হ্রদ
  • দক্ষিণ-পূর্ব আফ্রিকার একটি হ্রদ। এটি গ্রেট রিফট উপত্যকায় অবস্থিত।
ভিক্টোরিয়া হ্রদ
  • আফ্রিকা মহাদেশের বৃহত্তম এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম হ্রদ
  • এই হ্রদ থেকেই নীল নদের উৎপত্তি হয়েছে

 

বিশ্বের বিখ্যাত কিছু জলপ্রপাত

নায়াগ্রা জলপ্রপাত
  • মূলত তিনটি পাশাপাশি অবস্থিত ভিন্ন জলপ্রপাত নিয়ে নায়াগ্রা জলপ্রপাত গঠিত। এই তিনটি জলপ্রপাতের নাম: হর্স্‌শু জলপ্রপাত বা কানাডা জলপ্রপাত, আমেরিকান জলপ্রপাত এবং ব্রাইডাল ভিল জলপ্রপাত।
  • নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত।
লিভিংস্টোন জলপ্রপাত
  • লিভিংস্টোন জলপ্রপাতের অবস্থান গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে।
ভিক্টোরিয়া জলপ্রপাতএটি বিশ্বের বৃহত্তম জলপ্রপাত। ২০১৩ সালে জিম্বাবুয়ে সরকার আনুষ্ঠানিকভাবে এ জলপ্রপাতের পুনরায় নামকরণ করেছে মোজি-ওয়া-তুনিয়া।
গুয়ারিয়া জলপ্রপাত
  • পানি পতনের দিক দিয়ে গুয়ারিয়া জলপ্রপাত বিশ্বের বৃহত্তম জলপ্রপাত।
অ্যাঞ্জেল জলপ্রপাত
  • ভেনিজুয়েলাতে অবস্থিত এই জলপ্রপাতটি বিশ্বের উচ্চতম জলপ্রপাত।
ইগুয়াসু জলপ্রপাত
  • এই জলপ্রপাতের অবস্থান ব্রাজিল ও আর্জেন্টিনাতে। তবে বেশির ভাগ অংশ পড়েছে আর্জেন্টিনাতে।
  • এটি প্রাকৃতিক সপ্তাশ্চর্যের মধ্যে একটি নিদর্শন।
বোয়ামা জলপ্রপাত
  • বোয়ামা জলপ্রপাতের পূর্ব নাম স্ট্যানলি জলপ্রপাত।
  • এই জলপ্রপাত সাতটি জলপ্রপাতের মিলিত রূপ।

 

ভৌগোলিক বিভিন্ন বিষয়

 

বিশ্বের কিছু অন্তরীপ

উত্তমাশা অন্তরীপএটি দক্ষিণ আফ্রিকার আটলান্টিক উপকূলে অবস্থিত কেপ পেনিনসুয়ালার একটি অন্তরীপ। ইংরেজিতে বলে Cape of Good hope.
চেলিউস্কিন অন্তরীপরাশিয়ার উত্তর সাইবেরিয়ার একটি অন্তরীপ।
কন্যাকুমারী অন্তরীপভারতের তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারীতে অবস্থিত একটি অন্তরীপ।
সেন্ট ভিনসেন্ট অন্তরীপঅন্তরীপটি আটলান্টিক মহাসাগর দ্বারা বেষ্টিত এবং এটি পর্তুগালের দক্ষিণে অবস্থিত।

 

বিশ্বের ভৌগোলিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত ঃ

https://youtu.be/pCFu1QGWJ4c

Leave a Comment