এই সপ্তাহের বিশয়বস্তুঃ ভারতের রণতরী তাইওয়ানে আমেরিকার অস্ত্রবিক্রি, রাশিয়া-ইউক্রেন সংকট , প্রধানমন্ত্রীর ভারত সফর , ভারতের রণতরী , মিয়ানমারে নির্বাচন , সিনেমায় পুরস্কার , ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা , রাজাপাকসে ফেরত , গর্বাচেভ , রিজার্ভ ৩৭ বিলিয়ন , ঢাবি সমাবর্তন , বাংলাদেশে সাক্ষরতার হার , বৃটেনে নতুন প্রধানমন্ত্রী , জন্ম-মৃত্যু
Table of Contents
সাধারণ জ্ঞানের সাম্প্রতিক খবর

রাশিয়া-ইউক্রেন সংকট
গত আগস্ট মাসে ক্রাইমিয়ায় একাধিক বিস্ফোরণ হয়। কয়েক দিন ব্যবধানে রাশিয়ার দুটি ঘাটিতে ভয়াবহ বিস্ফোরণ হয়। স্যাকি বিমান ঘাটিতে থাকা রাশিয়ার অন্তত ৮টি বিমান ধ্বংস হয়ে যায় এতে। এসব হামলার দায় স্বীকার করেছে ইউক্রেন।
উত্তরপূর্বাঞ্চলীয় খারকিভ এর আশেপাশে বেশ কিছু এলাকা পুনোরুদ্ধার করতে পেরেছে ইউক্রেন। রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের চলমান পাল্টা হামলায় জয় পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।
প্রধানমন্ত্রীর ভারত সফর
নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক শেষ হয়েছে। এতে দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত ও চুক্তিপত্র বিনিময় হয়। এগুলোর মধ্যে রয়েছে সুরমা-কুশিয়ারা প্রকল্প, রেলওয়ে, সুপ্রীম কোর্ট, মহাশূন্য প্রযুক্তি ও বৈজ্ঞানিক সহযোগিতা।
ভারতের রণতরী

ভারত দেশে তৈরি তাদের প্রথম বিমানবাহী রণতরী সাগরে নামিয়েছে। এটির নাম INS Vikrant। এর আগে তারা রাশিয়া থেকে INS Vikramaditya নামে একটি সোভিয়েত আমলের রণতরী কিনেছিল।
মিয়ানমারে নির্বাচন
মিয়ানমারের সামরিক জান্তা জেনারেল মিন অং হ্লাইং রাশিয়া সফর করছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া’কে তিনি জানান আগামী বছর তারা মিয়ানমারে নির্বাচন দিতে চান। জরিপমতে, দেশের শতকরা মাত্র ১৭ ভাগের স্থিতিশীল নিয়ন্ত্রণ আছে সেনাবাহিনীর হাতে। ওদিকে সামরিক জান্তাকে আঞ্চলিক সব সামিটে নিষিদ্ধ করা হয়েছে। এখন তারা রাশিয়া থেকে তেল কিনছে।
সিনেমায় পুরস্কার
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসরে বাংলাদেশি চলচ্চিত্র ‘আদিম’ জিতেছে ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’। তরুণ নির্মাতা যুবরাজ শামীমের এটিই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
তাইওয়ানে আমেরিকার অস্ত্রবিক্রি

তাইওয়ানের কাছে জাহাজ বিধ্বংসী ৬০টি হারপুন ক্ষেপণাস্ত্র, ১০০টি সাইডউইন্ডার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। এর মোট অর্থমূল্য ১১০ কোটি মার্কিন ডলার।
গত মাসে তাইওয়ান সফর করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তার সফরকে কেন্দ্র করে তাইওয়ানের চারপাশে আগ্রাসী সামরিক মহড়া চালায় চীন। এখন এই অস্ত্র বিক্রি নিয়ে চীন পালটা ব্যবস্থা নেবার হুমকি দিচ্ছে।
ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা
গেজেট আকারে প্রকাশ হয়েছে ঢাকা মহানগর এলাকার ‘বিশদ অঞ্চল পরিকল্পনা-ড্যাপ (২০১৬-২০৩৫)’। এর বর্তমান মেয়াদ ২০২২-২০৩৫।
রাজাপাকসে ফেরত
শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে পালিয়ে যাবার পর আবার দেশে ফিরেছেন। আন্দোলনের মুখে তিনি মালদ্বীপ, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে পালিয়ে বেড়ান। তার ভাই ও সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসেকে যুক্তরাষ্ট্র সফরে যাবার অনুমতি দিয়েছে দেশটির সুপ্রীম কোর্ট।
মিখাইল গর্বাচেভের শেষকৃত্য
সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রধান মিখাইল গর্বাচেভের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে রাশিয়ার রাজধানী মস্কোতে। তাকে কোনো রাষ্ট্রীয় সম্মান জানানো হয়নি এবং প্রেসিডেন্ট পুতিনও সেখানে উপস্থিত ছিলেন না।
রিজার্ভ ৩৭ বিলিয়ন
আমদানি দায় পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ নেমে এসেছে ৩৭ বিলিয়ন ডলারের ঘরে। এর মধ্য দিয়ে গত এক বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে সাড়ে ১১ বিলিয়ন ডলার।
ঢাবি সমাবর্তন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তন আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী ফরাসী অর্থনীতিবিদ অধ্যাপক ড. জ্যাঁ তিরোল।
বাংলাদেশে সাক্ষরতার হার
দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৫.৬ শতাংশ বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ৮ সেপ্টেম্বর ছিল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস।
বৃটেনে নতুন প্রধানমন্ত্রী

৬ই সেপ্টেম্বর বৃটেনের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন লিজ ট্রাস। তিনি বৃটেনের ৩য় নারী প্রধানমন্ত্রী। একইসাথে তিনি কনজারভেটিভ পার্টির লিডার হিসেবেও দায়িত্ব নিলেন। ট্রাস একজন ইকোনমিক লিবারটারিয়ান এবং ফ্রি ট্রেডের সাপোর্টার। প্রধানমন্ত্রীত্বে তার প্রতিদন্দ্বী ছিলেন ঋষি সুনাক।
জন্ম-মৃত্যু
৪ই সেপ্টেম্বর মারা যান বাংলাদেশী বিখ্যাত গান রচয়িতা, গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার।
৮ই সেপ্টেম্বর মারা যান ইংল্যান্ডের রাণী দ্বিতীয় এলিজাবেথ, স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে।
৮ই সেপ্টেম্বর মারা যান বাংলাদেশী সরকারী আমলা, অর্থনীতিবিদ এবং শিক্ষাবিদ আকবর আলী খান।
