বাক্য সংকোচন, বিপরীত শব্দ ও সমার্থক শব্দ এগুলা থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ও চাকরি পরীক্ষায়। এই লেকচারটিতে এ সম্পর্কে কী কী পড়তে হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই ক্লাসটি করা হয়েছে মূলত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি (যেমন: বিসিএস প্রস্তুতি, বিশ্ববিদ্যালয় ভর্তি ক্লাস বা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ক্লাস) হিসেবে। তবে যারা অন্যান্য শ্রেণীর বাংলা শিক্ষার্থীরা আছেন তাদেরকেও এই পাঠ সাহায্য করবে
Table of Contents
বাক্য সংকোচন, বিপরীত শব্দ ও সমার্থক শব্দ
বাক্য সংকোচন
একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংকোচন, বাক্য সংক্ষেপণ বা এক কথায় প্রকাশ বলে ।অর্থাৎ একটিমাত্র শব্দ দিয়ে যখন একাধিক পদ বা একটি বাক্যাংশের (উপবাক্য) অর্থ প্রকাশ করা হয়, তখন তাকে বাক্য সংকোচন বলে ।যেমন- হীরক দেশের রাজা- হীরকরাজ, এখানে হীরকরাজ- শব্দের মাধ্যমে হীরক দেশের রাজা- এই তিনটি পদের অর্থই সার্থকভাবে প্রকাশ পেয়েছে । এই তিনটি পদ একত্রে একটি বাক্যাংশ বা উপবাক্যও বটে । অর্থাৎ, হীরক দেশের রাজা- তিনটি পদ বা বাক্যাংশটির বাক্য সংকোচন হল- হীরকরাজ ।
কিছু গুারুত্বপূর্ণ বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ অকালে পেকেছে যে- অকালপক্ক্ অক্ষির সম্মুখে বর্তমান- প্রত্যক্ষ অভিজ্ঞতার অভাব আছে যার- অনভিজ্ঞ অহংকার নেই যার- নিরহংকার অশ্বের ডাক- হ্রেষা অতি কর্মনিপুণ ব্যক্তি- দক্ষ অনুসন্ধান করবার ইচ্ছা- অনুসন্ধিৎসা অনুসন্ধান করতে ইচ্ছুক যে- অনুসন্ধিৎসু অপকার করবার ইচ্ছা- অপচিকীর্ষা অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কাজ করে যে- অবিমৃষ্যকারী অতি শীতও নয়, অতি উষ্ণও নয়- নাতিশীতোষ্ণ অবশ্য হবে/ঘটবে যা- অবশ্যম্ভাবী অতি দীর্ঘ নয় যা- নাতিদীর্ঘ অতিক্রম করা যায় না যা- অনতিক্রমনীয়/ অনতিক্রম্য যা সহজে অতিক্রম করা যায় না-
দুরতিক্রমনীয় /দুরতিক্রম্য অগ্রে জন্মেছে যে-অগ্রজ অনুতে/পশ্চাতে/পরে জন্মেছে যে- অনুজ অরিকে দমন করে যে- অরিন্দম অন্য উপায় নেই যার- অনন্যোপায় অনেকের মাঝে একজন- অন্যতম অন্য গাছের ওপর জন্মে যে গাছ- পরগাছা আচারে নিষ্ঠা আছে যার- আচারনিষ্ঠ আপনাকে কেন্দ্র করে চিন্তা যার- আত্মকেন্দ্রীক আকাশে চরে যে- খেচর আকাশে গমন করে যে- বিহগ, বিহঙ্গ আট প্রহর যা পরা যায়- আটপৌরে আপনার রং লুকায় যে/যার প্রকৃত বর্ণ ধরা যায় না- বর্ণচোরা

সমার্থক শব্দ ( Synonym)
- অগ্নি – অনল, পাবক, আগুন, দহন, সর্বভূক, শিখা, হুতাশন, বহ্নি, বৈশ্বানর, কৃশানু, বিভাবসু, সর্বশুচি।
- পৃথিবী – ধরা, ধরিত্রী, ধরণী, অবনী, মেদিনী, পৃ, পৃথ্বী, ভূ, বসুধা, বসুন্ধরা, জাহান, জগৎ, দুনিয়া, ভূবন, বিশ্ব, ভূমণ্ডল, অদিতি।
- বায়ু – বাতাস, অনিল, পবন, হাওয়া, সমীর, সমীরণ, মরুত (মরুৎ), গন্ধবহ।
- ময়ুর – শিখী, শিখণ্ডী, কলাপী, বর্হী।
- সূর্য – রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক ,ভানু, তপন, আদিত্যভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, পূষণ, সূর, মিত্র, দিনপতি, আফতাব।
- সাগর – সমুদ্র, সিন্ধু, অর্ণব, জলধি, জলনিধি, বারিধি, পারাবার, রত্নাকর, বরুণ, দরিয়া, পারাবার, বারীন্দ্র, পাথার, বারীশ, পয়োনিধি, তোয়ধি, বারিনিধি, অম্বুধি।
- পদ্ম – কমল, উৎপল,সরোজ, পঙ্কজ, নলিন, শতদল, রাজীব, কোকনদ, কুবলয়, পুণ্ডরীক, অরবিন্দ,ইন্দীবর, পুষ্কর, তামরস, মৃণাল, সরসিজ, কুমুদ।
বিপরীত শব্দ ( Antonym)
| শব্দ | বিপরীত শব্দ |
| আকস্মিক | চিরন্তন |
| আপদ | সম্পদ |
| পাশ্চাত্য | প্রাচ্য |
| চঞ্চল | অবিচল |
| উদ্বত্য | বিনয় |
| উদার | সংকীর্ণ |
| সংশয় | প্রত্যয় |
| বিরক্ত | অনুরক্ত |
| খিড়কি | সিংহদ্বার |
| ঊষর | উর্বর |
| হর্ষ | বিষাদ |
| নন্দিত | নিন্দিত |
| অনুলোপ | প্রতিলোপ |
| আবির্ভাব | তিরোভাব |
| ঋজু | বক্র |
| স্থাবর | অস্থাবর/জঙ্গম |

