প্রকৃতি ও প্রত্যয় | BCS Preparation

প্রকৃতি ও প্রত্যয় আলোচনার বিষয় “বাংলা ব্যাকরণ” এর “প্রকৃতি ও প্রত্যয়”। “প্রকৃতি ও প্রত্যয়” দুই পর্বে আলোচনা করা হলো। একই সাথে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – বিসিএস প্রস্তুতি (বিসিএস বাংলা প্রস্তুতি, বিসিএস বাংলা এফেয়ার্স), বিশ্ববিদ্যালয় ভর্তি ক্লাস বা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ক্লাস (ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়), বিসিএস সহ নানা চাকরি পরীক্ষায় আসার জন্য কোনগুলো প্রত্যয় গুরুত্বপূর্ণ তা নিয়েও আলোচনা করা হয়েছে এই লেকচারে।

 

প্রকৃতি ও প্রত্যয়

প্রকৃতি(Root Words)

ক্রিয়াবাচক বা নামবাচক শব্দের মুলকে প্রকৃতি (Root Words) বলে।

প্রকৃতির প্রকারভেদ (Types of Root Words)

ক্রিয়া প্রকৃতিনাম বা সংজ্ঞা প্রকৃতি
প্রত্যয়নিষ্পন্ন শব্দের বিশ্লেষণে মৌলিক ভাবদ্যোতক যে অংশ পাওয়া যায় তা যদি অবস্থান, গতি বা অন্য কোনো প্রকারের ক্রিয়া বোঝায় তাকে ক্রিয়া প্রকৃতি বলে। যেমন: √চল্ (চলন্ত=চল্+অন্ত-প্রত্যয়), √পড়্।প্রত্যয়নিষ্পন্ন শব্দের বিশ্লেষণে মৌলিক ভাবদ্যোতক যে অংশ পাওয়া যায় তা যদি কোনো দ্রব্য, জাতি, গুণ বা কোনো পদার্থকে বোঝায় তাকে নাম প্রকৃতি বলে।

যেমন: মা, চাঁদ, গাছ।

 

bangla bekaron প্রকৃতি ও প্রত্যয় | BCS Preparation

 

প্রত্যয় (Prefix)

ধাতু, শব্দ বা অব্যয়ের যেসব বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে প্রত্যয় (prefix)বলে।

 

প্রত্যয়ের প্রকারভেদ (Types of Prefix)

কৃৎ প্রত্যয়তদ্ধিত প্রত্যয়
ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কৃৎ প্রত্যয় বলে।যেমন: √ধর্+আ=ধরা, √ডুব্+উরি=ডুবুরি, √দৃশ্+য=দৃশ্য।শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে তদ্ধিত প্রত্যয় বলে।যেমন: বাঘ+আ=বাঘা, সোনা+আলি=সোনালি, সপ্তাহ+ইক=সাপ্তাহিক ইত্যাদি

 

কৃৎ প্রত্যয়যোগে বাংলা শব্দ গঠন

  • (০) শূন্য-প্রত্যয় – কোনো প্রকার প্রত্যয়-চিহ্ন ব্যতিরেকেই কিছু ক্রিয়া-প্রকৃতি বিশেষ্য ও বিশেষণ পদ রূপে বাক্যে ব্যবহৃত হয়। এরূপ স্থলে (০) শূন্য প্রত্যয় ধরা হয়। যেমন: এ মোকদ্দমায় তোমার জিত্ হবে না, হার্-ই হবে। গ্রামে খুব ধর্ পাকড় চলছে।
  • অ- প্রত্যয় –

১। কেবল ভাববাচ্যে অ-প্রত্যয় যুক্ত হয়।যেমন: √ধর্+অ=ধর, √মার্+অ=মার

২। আধুনিক বাংলায় অ-প্রত্যয় সর্বত্র উচ্চারিত হয় না। যেমন:√হার্+অ=হার,√জিত্+অ=জিত

  • অন প্রত্যয় – √কাঁদ্+অন=কাঁদন (কান্নার ভাব)।
  • অনা প্রত্যয় – √দুল্+অনা=দুলনা>দোলনা, √খেল+অনা= খেলনা ।
  • আল-প্রত্যয়  – √ম্+আল=মাতাল, √মিশ্+আল =মিশাল।
  • না-প্রত্যয় – বিশেষ্য গঠনে না প্রত্যয় যুক্ত হয়। যেমন: √কাঁদ্+না=কাঁদনা>কান্না, √রাঁধ্+না=রাঁধনা>রান্না।

কৃৎ প্রত্যয় যোগে সংস্কৃত শব্দ গঠন

  • অনট্-প্রত্যয়  – (‘ট’ ইৎ (বিলুপ্ত) হয়, অন থাকে)। যেমন√নী+অনট্=√নী+অন>নে+অন  (গুণসূত্রে)=নয়ন, √শ্রু+ অনট্=√শ্রু+অন  (গুণ ও সন্ধির ফলে)=শ্রবণ ।
  • ক্তি-প্রত্যয় – (‘ক’ ইৎ তি থাকে) √গম্+ক্তি/তি=গতি (এখানে ম লোপ হয়েছে)।
  • নিপাতনে সিদ্ধ – √গৈদ+ক্তি=গীতি, √সিধ্+ক্তি=সিদ্ধি।

 

প্রকৃতি ও প্রত্যয়

 

তদ্ধিত প্রত্যয়ের প্রকারভেদ

বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় তিন প্রকার:

সংস্কৃত তদ্ধিত প্রত্যয়   বাংলা তদ্ধিত প্রত্যয়   বিদেশি তদ্ধিত প্রত্যয়  
যে তদ্ধিত প্রত্যয় সংস্কৃত বা তৎসম শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে। যেমন: মনু+ষ্ণ=মানব, লোক+ষ্ণিক=লৌকিক।বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত ও বিদেশি প্রত্যয় ছাড়া বাকি সব প্রত্যয়কে বাংলা তদ্ধিত প্রত্যয় বলে। যেমন: বাঘ+আ=বাঘা; ঘর+আমি=ঘরামি ইত্যাদি।শব্দের শেষে যেসব বিদেশি প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদের বিদেশি তদ্ধিত প্রত্যয় বলে। যেমন: ডাক্তার+খানা=ডাক্তারখানা, ধড়ি+বাজ= ধড়িবাজ ইত্যাদি।
ষ্ণ, ষ্ণি, ষ্ণ্য, ষ্ণিক, ইত, ইমন, ইল, ইষ্ট, ঈন, তর, তম, তা, ত্ব, নীন, নীয়, বতুপ্, বিন, র, ল প্রভৃতি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়।আ, আই, মি/আম/আমো/মি, ই / ঈ, ইয়া>এ – প্রভৃতি বাংলা তদ্ধিত প্রত্যয়।ওয়ালা>আলা (হিন্দি),ওয়ান>আন (হিন্দি),গর>কর (ফারসি),দার (ফারসি) – প্রভৃতি বিদেশি তদ্ধিত প্রত্যয়।

 

 

প্রকৃতি ও প্রত্যয় নিয়ে বিস্তারিত :

Leave a Comment