কম্পিউটার এর ধারণা | BCS Preparation

কম্পিউটার এর ধারণা এই ক্লাসটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি” অংশ বিষয়ক। বর্তমানে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি (University Admission Preparation), বা প্রস্তুতির জন্য ক্লাস (University Admission Class)”, বা ভর্তি পরীক্ষা (University Admission Test) এবং চাকরির ক্ষেত্রে বিসিএস প্রস্তুতি (BCS Preparation) সহ, প্রায় সব ধরণের চাকুরীর পরীক্ষায় আইসিটি বিষয়টি বাধ্যতামূলক হয়েছে।

 

কম্পিউটার এর ধারণা

কম্পিউটার (Computer) শব্দটি গ্রিক “কম্পিউট” (compute) শব্দ থেকে এসেছে। Compute শব্দের অর্থ হিসাব বা গণনা করা। আর কম্পিউটার (Computer) শব্দের অর্থ গণনাকারী যন্ত্র। কিন্তু এখন আর কম্পিউটারকে শুধু গণনাকারী যন্ত্র বলা যায় না। কম্পিউটার এমন এক যন্ত্র যা তথ্য গ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ ও উপস্থাপন করে। সভ্যতার বিকাশ এবং বর্তমানে তার দ্রুত অগ্রগতির মূলে রয়েছে গণিত ও কম্পিউটারের প্রবল প্রভাব। পশ্চিমবঙ্গে প্রথম কম্পিউটার আসে ১৯৬৪ সালে।

পাকিস্তান পারমাণবিক শক্তি কমিশনের পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকা-তে ১৯৬৪ সালে স্থাপিত হয় বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) প্রথম কম্পিউটার। এটি ছিল আইবিএম (International Business Machines – IBM) কোম্পানির 1620 সিরিজের একটি মেইনফ্রেম কম্পিউটার (Mainframe Computer)। যন্ত্রটির প্রধান ব্যবহার ছিল জটিল গবেষণা কাজে গাণিতিক হিসাব সম্পন্নকরণ। এটি ছিল দক্ষিণ এশিয়ার প্রথম কম্পিউটার।

 

কম্পিউটার এর ধারণা

 

কম্পিউটার সিস্টেম

সিস্টেম হলো কতগুলো ইন্টিগ্রেটেড উপাদানের সম্মিলিত প্রয়াস যা কিছু সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য কাজ করে। কম্পিউটার সিস্টেমের উপাদানগুলো নিম্নরূপ :

  1. হার্ডওয়্যার,
  2. সফটওয়্যার,
  3. হিউম্যানওয়্যার বা ব্যবহারকারী,
  4. উপাত্ত বা ইনফরমেশন।

হার্ডওয়্যার

কম্পিউটারের বাহ্যিক আকৃতিসম্পন্ন সকল যন্ত্র, যন্ত্রাংশ ও ডিভাইস সমূহকে হার্ডওয়্যার বলে। কম্পিউটারের হার্ডওয়্যারকে প্রাথমিকভাবে তিনভাগে ভাগ করা যায়।

ইনপুট যন্ত্রপাতি

  • কম্পিউটার কিবোর্ড
  • কম্পিউটার মাউস
  • ডিস্ক
  • স্ক্যানার
  • কার্ড রিডার,
  • ডিজিটাল ক্যামেরা ইত্যাদি।

 

সিস্টেম ইউনিট

  • হার্ড ডিস্ক
  • কেদ্রীয় প্রক্রিয়াজাতকরণ ইউনিট (সিপিউ)
  • মাদারবোর্ড
  • এজিপি কার্ড
  • র‍্যাম ইত্যাদি।

আউটপুট যন্ত্রপাতি

  • মনিটর
  • প্রিন্টার
  • ডিস্ক
  • স্পিকার
  • প্রোজেক্টর
  • হেড ফোন ইত্যাদি।

 

কম্পিউটার কম্পিউটার এর ধারণা | BCS Preparation

 

সফটওয়্যার

সমস্যা সমাধান বা কার্য সম্পাদনের উদ্দেশ্যে কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে সাজানো নির্দেশমালাকে প্রোগ্রাম বলে। এই প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি যা কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে হার্ডওয়্যারকে কার্যক্ষম করে তাকেই সফটওয়্যার বলে। কম্পিউটারের সফট্ওয়্যারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়।

  1. সিস্টেম সফটওয়্যার : সিস্টেম সফট্‌ওয়্যার কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম নির্বাহের জন্য কম্পিউটারের সামর্থ্যকে সার্থকভাবে নিয়োজিত রাখে।
  2. অ্যাপ্লিকেশন সফটওয়্যার : ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে অ্যাপ্লিকেশন সফট্‌ওয়্যার বলে। ব্যবহারিক সমস্যা সমাধানের জন্য অনেক রকম তৈরি প্রোগ্রাম বাণিজ্যিক পণ্য হিসেবে পাওয়া যায়, যাকে সাধারণত প্যাকেজ প্রোগ্রামও বলা হয়।

 

কম্পিউটার এর ধারণা নিয়ে বিস্তারিতঃ

Leave a Comment