এইচটিএমএল এর ধারণা | BCS Preparation

এইচটিএমএল এর ধারণা ই ক্লাসটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি” অংশ বিষয়ক। বর্তমানে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি (University Admission Preparation), বা প্রস্তুতির জন্য ক্লাস (University Admission Class)”, বা ভর্তি পরীক্ষা (University Admission Test) এবং চাকরির ক্ষেত্রে বিসিএস প্রস্তুতি (BCS Preparation) সহ, প্রায় সব ধরণের চাকুরীর পরীক্ষায় আইসিটি বিষয়টি বাধ্যতামূলক হয়েছে। এমনকি বিসিএস এ বরাদ্দ হয়েছে ১৫ নম্বর। এসব প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পূর্ণরূপে প্রস্তুত করে দিতে আমাদের এই সিরিজটি।

 

এইচটিএমএল এর ধারণা

হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ (অথবা এইচটিএমএল, ইংরেজি: Hyper Text Markup Language) হলো একটি মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল এর মার্ক আপ ট্যাগ সমূহ ব্যবহার করে ওয়েবপেজ এর বেসিক কাঠামো তৈরি করা হয়।

 

এইচটিএমএল এইচটিএমএল এর ধারণা | BCS Preparation

 

প্রকৃত অর্থে এটি কোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয় বরং একটি মার্কআপ ল্যাংগুয়েজ যা একসারি মার্কআপ ট্যাগ এর সমন্বয় গঠিত। ইন্টারনেটে তথা ওয়েবসাইটে ওয়েবপেজ তৈরিতে এইচ টি এম এল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই ফাইলের এক্সটেনশন .html অথবা .htm উভয়ই হতে পারে। এতে বিভিন্ন এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে বিভিন্ন ফর্ম্যাটিং, অবজেক্ট ও লিংক প্রকাশ করা করা হয়। HTML এর সর্বশেষ ভার্সন হলো HTML5 যার উন্নয়ন কাজ এখন সম্পূর্ণ এবং নতুন আদর্শমান । HTML5 এ ওয়েবসাইটে অডিও,ভিডিও যোগ করার জন্য নতুন আদর্শ(স্ট্যান্ডার্ড) যোগ করা হয়েছে।

ওয়েবপেজ মূলত দুই ধরনের হয়। স্টাটিক ওয়েবপেজ এবং ডায়নামিক ওয়েবপেজ। HTML ও CSS স্টাটিক ওয়েবপেজ বানানো হয়।ডায়নামিক ওয়েবপেজ বানাতে এগুলোর সাথে পিএইচপি, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও ব্যবহার করা হয়।

 

ইতিহাস

১৯৮০ সালে ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী টিম বার্নার্স-লি, যিনি সার্ন এ একজন ঠিকাদার ​​ছিলেন, সর্বপ্রথম সার্ন গবেষকদের মাঝে দস্তাবেজ শেয়ার করার জন্য ENQUIRE prototyped নামে একটি ‍System এর প্রস্তাব দেন। ১৯৮৯ সালে, বার্নার্স-লি একটি ইন্টারনেট ভিত্তিক হাইপারটেক্সট সিস্টেম প্রস্তাবে একটি মেমো লিখেন। ১৯৯০ সালে বার্নার্স-লি ব্রাউজার এবং সার্ভারের সফ্টওয়্যারে এইচটিএমএল (HTML) এর উল্লেখ করেন ।এ বছরেই, বার্নার্স-লি এবং সার্ন এর তথ্য সিস্টেম ইঞ্জিনিয়ার Robert Cailliau যৌথভাবে সার্নকে এ প্রকল্পের জন্য অর্থায়নে অনুরোধ করেন, কিন্তু প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে সার্ন দ্বারা গৃহীত হয়নি।

 

ট্যাগ

কোড লেখার আগে পরে নির্দিষ্ট কিছু চিহ্নসহ নির্ধারিত কিছু শব্দ ব্যবহার করা হয়। এগুলোকে ট্যাগ বলে।

এইচটিএমএল ট্যাগ গুলো Element name আর angle bracket (<>) দিয়ে তৈরি । প্রতিটি ভাষা লেখার জন্য নির্দিষ্ট নিয়ম থাকে। এই নিয়ম বা ধরনকেই syntax বলে। এইচটিএমএল ট্যাগগুলো লেখার জন্যও নির্দিষ্ট সিন্ট্যাক্স আছে। এভাবে না লিখলে ব্রাউজার ট্যাগ অনুযায়ী কন্টেন্ট দেখাতে সমর্থ্য হবে না।

HTML tag এর syntax হলো-

<tagname>content goes here…</tagname>

 

এইচটিএমএল এর ধারণা

এইচটিএমএল এর ধারণা নিয়ে বিস্তারিতঃ

Leave a Comment