আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতক পর্যায়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয়। ‘স্ট্যাম্প স্কলারশিপ’ কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এই পূর্ণাঙ্গ বৃত্তি পাবেন। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ আগামী ১ নভেম্বর।
মায়ামি বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় গবেষণাধর্মী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ১৮০৯ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় লিবারেল আর্টস ও বিজ্ঞানের ক্ষেত্রে বিশেষ খ্যাতি অর্জন করেছে।
শিক্ষার মান, গবেষণার সুযোগ ও আধুনিক শিক্ষা পরিবেশের জন্য মায়ামি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে স্বীকৃত। যুক্তরাষ্ট্রের অন্যতম সুন্দর ও সুশৃঙ্খল অঙ্গরাজ্য ফ্লোরিডায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টি বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে পরিচিত।
