যমুনা ব্যাংকে রিস্ক অফিসার নিয়োগ, আবেদন করা যাবে ৩০ অক্টোবর পর্যন্ত

যমুনা ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনে ‘রিস্ক অফিসার’ পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ১৩ অক্টোবর ২০২৫ তারিখে, এবং আবেদনের শেষ সময় ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত নির্ধারিত।

পদের নাম: রিস্ক অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা:
ফিন্যান্স, ইকোনমিকস, অ্যাকাউন্টিং, স্ট্যাটিস্টিকস বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই সিএফএ ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত সিএফএ চার্টারধারী হতে হবে। সিএফএ চার্টার ছাড়া কোনো আবেদন গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা ও দক্ষতা:
এক্সেল (অ্যাডভান্সড), পাওয়ার বিআই, পাইথন বা আর-এ আর্থিক মডেলিং ও ডেটা বিশ্লেষণে পারদর্শী হতে হবে। এছাড়া স্বনামধন্য বাণিজ্যিক ব্যাংক, এনবিএফআই বা ক্যাপিটাল মার্কেট প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থল: ঢাকা (হেড অফিস)
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন

বেতন: আলোচনা সাপেক্ষে
সুবিধা: যোগ্যতা, অভিজ্ঞতা ও কর্মদক্ষতার ভিত্তিতে ইনসেনটিভসহ ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর, ২০২৫।

সূত্র: নিয়োগ বিজ্ঞপ্তি

Leave a Comment